পবা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজ ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং দাড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন।
পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM