মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাপা'র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিকের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে কিশোরগঞ্জ উপজেলায় এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি উৎসবমুখর হয়ে ওঠে। গণমিছিলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো:সিদ্দিকুর রহমান সিদ্দিক।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ৬নং সদর ইউ'পি চেয়ারম্যান জনাব হোসেন শহীদ হোসেন সোহারওয়ার্দী গ্রেনেট বাবুসহ সকল ইউ'পি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। মিছিল চলাকালে ‘উন্নয়নের মার্কা লাঙ্গল ’, ‘গোলাম জিএম কাদেরের নির্দেশে কিশোরগঞ্জ-সৈয়দপুরের উন্নয়ন’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ মিছিলের কারণে কিছু সময়ের জন্য যানজটেরও সৃষ্টি হয়।
মিছিল শেষে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক,
বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM