তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নারীদের এক অভূতপূর্ব শক্তির প্রদর্শন দেখা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভাটারা ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল গণমিছিল ও পথসভা রূপ নেয় জনসমুদ্রে। হাজার হাজার নারী ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় নির্বাচনী উন্মাদনা।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা বাজার এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি জয়নগর বাজার পর্যন্ত অগ্রসর হয়। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও নারী নেত্রীদের দৃপ্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই গণমিছিল ভাটারা ইউনিয়নে নির্বাচনী আমেজকে আরও তীব্র করে তোলে।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম-এর সহধর্মিণী মেহেরজান আরা তালুকদার। তিনি বলেন,
“নারীর ভোটই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। কোনো ভয়ভীতি না করে আপনার মূল্যবান ভোট আমানত হিসেবে ধানের শীষে দিন। এই আমানত কোনোদিন খেয়ানত হবে না।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার জন্য তিনি নারী সমাজের প্রতি আহ্বান জানান।
পথসভায় ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি
অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান বলেন,
“দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই এই আন্দোলন।”
এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।
গণমিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নারীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো কর্মসূচি রূপ নেয় এক শক্তিশালী রাজনৈতিক শোডাউনে।
স্থানীয় নেতারা জানান, ভাটারা ইউনিয়নে এই নারী সমাবেশ আগামী দিনের নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে নতুন গতি সঞ্চার করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM