স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার–আশুলিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে চলমান নির্বাচনী প্রচারণায় তৃতীয় লিঙ্গের হিজরা শাপলা চৌধুরীর সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ৮ ফেব্রুয়ারি বিকেলে সাভার ডগরমোড়া থেকে শুরু হয়ে ৭ নম্বর ওয়ার্ডের অলিগলি, দোকানপাট ও মার্কেট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় শাপলা চৌধুরী স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় জনগণ তৃতীয় লিঙ্গের হিজরা শাপলা চৌধুরীর ভূমিকার প্রশংসা করেন এবং তাকে সাধুবাদ জানান। এলাকাবাসীর মতে, শাপলার অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ইতিবাচক ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের মোঃ রাজিব আহমেদ রুবেল, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন রিমুসহ তৃতীয় লিঙ্গের অন্যান্য হিজরা সদস্যরা। তাদের উপস্থিতিতে প্রচারণা আরও গতিশীল হয়ে ওঠে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ জানান, শাপলা চৌধুরীর নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ, শালীন ও সংগঠিত হওয়ায় তারা অত্যন্ত খুশি। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তার এমন সক্রিয় ও সচেতন ভূমিকা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা বাড়াচ্ছে বলে তারা মন্তব্য করেন।
স্থানীয়রা আরও বলেন, শাপলা চৌধুরীর প্রতিটি কার্যক্রমে এলাকার গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM