নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৫৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৬ টি ছুরি, চারটি চাপাতি, চারটি হাসুয়া ও ৩২ টি কুঠার সাদৃশ টাঙ্গি। পরে এসব অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM