স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
সংসদীয় আসন ঢাকা-১৯ এর অন্তর্গত সাভার পৌরসভার নির্বাচনী প্রচারণা উপলক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অংশগ্রহণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সাভার ব্যাংক কলোনির দেওয়ান ইদ্রিস ভিলায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি এবং তৃতীয় লিঙ্গের হিজড়া শাপলা সরদারনিসহ সাভার ও আশুলিয়া বাইফেল এলাকার হিজড়া সম্প্রদায়ের সদস্যরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ওবায়দুর রহমান অভি বলেন,
“তৃতীয় লিঙ্গের মানুষরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে একটি মানবিক ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্ব দিতে সক্ষম ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিজড়া শাপলা তার বক্তব্যে বলেন,
“আমরা তৃতীয় লিঙ্গের মানুষরাও এই দেশের নাগরিক। আমাদের ভোটের অধিকার রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা লিফলেট বিতরণসহ প্রচারণা কার্যক্রম চালিয়ে যাব।”
বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM