স্টাফ রিপোর্টার : খায়রুল ইসলাম অভি, সাভারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার-আশুলিয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার নামাবাজার কাঠপট্টি এলাকা থেকে শুরু হয়ে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি, অলিগলি, দোকানপাট ও মার্কেট ঘুরে এ প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দিন পাপ্পু, সাভার পৌর যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল চৌধুরী আসাদুজ্জামান টিটু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাইফুল)সহ দলীয় নেতাকর্মীরা।
প্রচারণাকালে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু বলেন,
“ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে সাভার-আশুলিয়ার মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করবেন। আমি সাভার পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানাই—আগামী ১২ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করুন।”
সাভার পৌর যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল চৌধুরী তার বক্তব্যে বলেন,
“এই নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। ধানের শীষ আমাদের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। তাই সবাই ঐক্যবদ্ধভাবে ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে জয়ী করব—ইনশাল্লাহ।”
এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা মুখরিত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM