স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। সেখান থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানী, আবু নাসের, মু নঈম, শাহরিয়ার মাহমুদ ও শাকিলসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। দীর্ঘদিন অতিবাহিত হলেও এ হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে তারা মন্তব্য করেন। বক্তারা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাবে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM