শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান মুন্না মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা ছাত্রদল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
শোকবার্তায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, আবিদ হাসান মুন্না ছিলেন একজন নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও মেধাবী ছাত্রনেতা। ছাত্ররাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা সকলের কাছে প্রশংসিত ছিল। তাঁর এই অকাল প্রয়াণ ফরিদপুর জেলা ছাত্রদল তথা ছাত্ররাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় আরও বলা হয়, আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় পার করার তাওফিক দান করুন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM