তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর শাখা।একই সঙ্গে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মো. লিটন মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে মো. লিটন মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড এবং পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিউর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম শফিক স্বাক্ষর করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM