মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
আক্কেলপুরে ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব ও সমন্বয়ক মোঃ মোবাশ্বের হোসেন
আক্কেলপুর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম মাহমুদুল হাসান তুষার এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,ইমরান আলী সরকার,মহিউদ্দিন রুবেল,জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহমুদুর রহমান রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন,থানা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নেওয়াজ,পৌর ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামী শাহিদ,সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিম,সরকারি কলেজ শাখার সভাপতি আহমেদ রিফাত,সাংগঠনিক সম্পাদক রিয়াদ সহ আরও অনেকে।
মোবাশ্বের হোসেন তার বক্তব্যে বলেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। কারণ তারেক রহমান তরুণদের নিয়ে ভাবছেন। এ জন্য আমি বিএনপি তথা ছাত্রদলে যোগদান করছি। তিনি আগামী নির্বাচনে সকল তরুণদের ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM