রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রামরামায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয় এবং একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোঃ সুরাট। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোকন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকরাম ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ারমিন আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হিটলার, বাগমারা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ সেলিম, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আসাদুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনছুর, গোয়ালকান্দি ছাত্রদলের সভাপতি শাহিন আলম, বাগমারা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মিজানুর রহমান, গোয়ালকান্দি ইউপি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, গোয়ালকান্দি ইউপি কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক জিয়ার আস্থাভাজন প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধানের শীষ বিজয়ী হলে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে সার ও বীজ পাওয়ার সুবিধা নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথিরা বলেন, ডি. এম. জিয়াউর রহমান জিয়ার বিজয়ের মাধ্যমে গোয়ালকান্দিসহ বাগমারা জুড়ে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
প্রধান বক্তা বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরে আসবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, বেকারত্ব হ্রাস পাবে, শিল্পকারখানা বৃদ্ধি পাবে এবং মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে।
প্রধান আলোচক বলেন, ডি. এম. জিয়া একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী। তাকে ভোট দিয়ে বিজয়ী করলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তব্য শেষে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার আহ্বান জানান।
সভা শেষে মরহুম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM