স্টাফ রিপোর্টার: মো: মিজানুর রহমানঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ায় রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটির টিনের তৈরি চিমনি ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী ভাটার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টিনের চিমনি ব্যবহার করে এবং কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগ ছিল এই বিএসবি ইটভাটার বিরুদ্ধে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ভাটাটির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM