1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা সীল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের। মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ।     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মোবাশ্বের হোসেন ছাত্রদলে যোগদান ।       নড়াইলের নড়াগাতীতে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাবিতে গণভোট বিষয়ে মতবিনিময়।  রায়পুর উপজেলা মৎস্য অফিস ৬টি পদের মধ্যে ৫টিশূন্য পদ খালি চলছে একজন কর্মকর্তা দিয়ে। পাংশায় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ হতে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার ।      

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো;

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি  ২০২৬ তারিখ ২২.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন লিচু বাগানের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০২টি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের ৩.৩০৬ (তিন কেজি তিনশত ছয়গ্রাম) কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার প্যারেক ১৮৭ গ্রাম, ০২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ০৬টি গ্যাস লাইটার আলামত হিসাবে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ ১৯:৫৫ ঘটিকায় র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউপিস্থ ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশ এর লিচু বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় ০২টি বাজার করার প্লাষ্টিকের ব্যাগ পড়ে আছে।

প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০২টি বাজার করার প্লাষ্টিকের ব্যাগ সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাগ ০২টির ভিতরে রক্ষিত পলিথিনে মোড়ানো উল্লিখিত আলামত সমূহ পরিত্যাক্ত সন্দেহজনক অবস্থায় উদ্ধার পূর্বক একই তারিখ ২২.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD