
উপজেলা প্রতিনিধী :মোঃ শাহজাহান খানঃ
(পাংশা- কালুখালী- বালিয়াকান্দি) বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন অর রশিদ দিনভর আজ শনিবার(৩১শে জানুয়ারি ) পাংশা উপজেলার বাবূ পাড়া ইউনিয়ন সুজানগর হাই স্কুল মাঠ -বাবুপাড়া মাদ্রাসা মাঠ ও জলিল পাড়া মাধ্যমিক ও জলিল পাড়া স্কুল মাঠে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন রশিদ ধানের শীষের পক্ষে ভোট চান। এবং তারেক জিয়ার ৩১ দফা তুলে ধরেন। এলাকার সমস্যার সমাধানের আশ্বাস দেন।এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান রাজা সাবেক ভিপি ও জিএস পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ ও নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পাংশা উপজেলা বিএনপি। মোঃ শামসুল আলম আকুল সাংগঠনিক সম্পাদক পাংশা উপজেলা বিএনপি। মোঃ খবির উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান বাউপাড়া ইউপি। মোঃ আবুল কালাম আজাদ সভাপতি বাবুপাড়া ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ সিরাজুল ইসলাম পেনু সাবেক সহ-সভাপতি ও পাংশা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। ডাক্তার আইয়ুব আলী সাধারণ সম্পাদক বাবুপাড়া বিএনপি। মোহাম্মদ মিঠু রানা সাংগঠনিক সম্পাদক বাবুপাড়া ইউপি। ওমর সিদ্দিক মন্ডল ৮ নং ওয়ার্ড বাবু পাড়া। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ওজিয়া মঞ্চের নেতাকর্মীরা।
(পাংশা কালুখালী বালিয়াকান্দি ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণা করবেন।