1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ঝিনাইদহে ৬৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পঠিত

ঝিনাইদহে ৬৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাবুল হোসেন(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বাবুল হোসেন পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা। সোমবার (২ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে আটক করে তার পর, ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধ্যে মাদক আইনে মামলা করে র‍্যাব।
এ বিষয়ে র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, উদয়পুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। র‍্যাব আরও জানায়, অভিনব কায়দায় এসব মাদকদ্রব্য মোটর সাইকেলে বহন করে তিনি ঐ এলাকায় অবস্থান করছিল। আটকের পর বাবুল হোসেনের হেফাজত হতে ৬৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল(চাবিসহ), ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ১৭ হাজার ৩ শত ১৫ টাকা উদ্ধার করে। জব্দকৃত এসব আলামত ও আটককৃত বাবুল হোসেন কে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর পুর্বক তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD