1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা সীল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের। মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ।     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মোবাশ্বের হোসেন ছাত্রদলে যোগদান ।       নড়াইলের নড়াগাতীতে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাবিতে গণভোট বিষয়ে মতবিনিময়।  রায়পুর উপজেলা মৎস্য অফিস ৬টি পদের মধ্যে ৫টিশূন্য পদ খালি চলছে একজন কর্মকর্তা দিয়ে। পাংশায় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার।

ফরিদপুরের চার আসনে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর নিরাপত্তা জোরদার।

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফরিদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে তারা মাঠে দায়িত্ব পালন করবে।
বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন এলাকাগুলোর মধ্যে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
বিজিবি সূত্র জানায়, ফরিদপুরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হবে। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথসহ জেলার সংযোগ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হবে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফরিদপুরে প্রয়োজনে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট) ও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে প্রিজাইডিং অফিসারের অনুরোধে বা সহিংসতা ও জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি ভোটকেন্দ্রে প্রবেশ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।
ফরিদপুরে অতীত অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিজিবির এই মোতায়েনের ফলে জেলার ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD