1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জয়পুরহাটে সরিষার মাঠে মৌমাছির উৎসব, সোনালী মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি মধু চাষিরা।

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পঠিত

 

মোঃ জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

হলুদের সমারোহে ঢেকে গেছে জয়পুরহাটের মাঠ-প্রান্তর। দিগন্তজুড়ে সরিষার ফুলের হাসি, আর সেই ফুলে ফুলে গুঞ্জন তুলে ব্যস্ত মৌমাছির দল। প্রকৃতির এই অপূর্ব আয়োজন থেকেই সোনালি মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি মধু চাষিরা।

জয়পুরহাট সদর উপজেলার হাইল্ট্রী এলাকায় এখন যেন এক ভিন্ন দৃশ্য। রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী তাবু, সারি সারি মধুর বাক্স। প্রতি বছর এই মৌসুম এলেই পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা থেকে মধু চাষিরা ছুটে আসেন জয়পুরহাটে। সরিষার বিস্তীর্ণ জমিই তাদের টেনে আনে এখানে।

ভোরের আলো ফুটতেই শুরু হয় কর্মব্যস্ততা। মৌমাছির বাক্স বসানো, মধু সংগ্রহ, আবার সযত্নে সংরক্ষণ সবকিছুতেই চলে নিরবচ্ছিন্ন শ্রম। সরিষার ফুল থেকে সংগৃহীত এই খাঁটি মধু স্বাদ ও গুণে আলাদা হওয়ায় বাজারেও এর চাহিদা থাকে বেশি।

মধু চাষিরা জানান, সরিষার মৌসুমই তাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন বৃদ্ধি পায়।প্রতি সপ্তাহে একটি করে বক্স থেকে ৪-৫ কেজি মধু সংগ্রহ হয়। একই সঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হচ্ছেন, কারণ মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন বাড়ছে।

এবিষয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর জয়পুরহাটের
উপপরিচালক এ,কে,এম সাদিকুল ইসলাম বলেন,

জয়পুরহাটে এবছর ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বিভিন্ন জেলা থেকে মৌচাষিরা এবছর মধু সংগ্রহের জন্য ১৫০০ বক্স স্থাপন করেছেন।স্থানীয় যে চাহিদা রয়েছে তা মিটিয়ে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাজারজাত করে ভালো লাভবান হচ্ছে। এবছর ২৫ হাজার মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD