মহসিন আলম মুহিনঃ
আঁধারে আলোর মুখ, দেখলে পাই সুখ,
বেদনার বালুচরে, যতই আসুক দুঃখ।।
আকাশের কালো মেঘ, সাথে ঝড় বৃষ্টি,
আবার রোদেলা হাসি, কেড়ে নেয় দৃষ্টি।।
ঝঞ্ঝার রাত জুড়ে-ভয় আর হতাশা,
হঠাৎ চাঁদের আলো, তারাদের ফিরে আসা।।
জীবনো আঁধারে, হৃদয়ের মাজারে, যদি সে আসে,
আঁধারে আলোর মুখ, চাঙা হয় বুক-স্বপ্নেরা হাসে।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM