1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পঠিত

 

নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ঃ আজ আজ ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস। এ উপলক্ষে দিবসটি যথাযথ ভাবে পালন করেছে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটি। দিবসটি উপলক্ষে অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্ম জয়ন্তী ও আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে নারায়নগঞ্জের লাঙ্গলবন্দে গান্ধী ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধী আবখ্য প্রতিকৃতি স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা ।
এসময় এক মিনিট নিরবতা পালন করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দরা।
আজ রোববার সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে গান্ধী ঘাটে মহাত্মা গান্ধী স্মৃতি স্তম্ভে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব মমতাজ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অনুষ্ঠানে
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য সাবেক সচিব অশোক মাধব রায় চৌধুরী ,  সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাধারন সম্পাদক নারায়ণ সাহা মনি, কোষাধক্ষ্য আব্দুল মান্নান,  সদস্য ডা. সুব্রত ঘোষ, পরিমল ভৌমিক প্রমূখ।
জনশ্রুতি রয়েছে মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর ১৯৪৭ সালে ১২ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র  নদে তার দেহাবশেষ বিসর্জন দেওয়া হয়। এর পর এই স্থানটিকে মহাত্মা গান্ধী ঘাট নামকরণ হয়। পরে সেখানে তার আবখ্য প্রতিকৃতি স্থাপন করে স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়। এর পর থেকে তার ভক্তরা এই তীর্থ স্থানে মহাত্মা গান্ধীর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক বলেন ভারত ও বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। আমরা উভয় দেশের সম্মানিত ব্যক্তিদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।আমরা চাই উভয় দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক।তিনি বলেন গান্ধীজির অবদান আমরা যথাযথ ভাবে স্বীকার করে তার বিশেষ দিনগুলিতে পালন করি।
বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী বলেন আমরা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার সহযোগিতা চাই।তিনি বলেন, গান্ধীজির জীবন দর্শন আমাদের দেশপ্রেমে উদ্বেলিত করে।তিনি বলেন অহিংস দিবসের আজকের অনুষ্ঠান থেকে আমি সারা পৃথিবীতে অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির মহাসচিব নারায়ন সাহা মনি মুল্যবান বক্তব্য রাখেন । সকল বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্বের সকল শহীদদের ( বাংলাদেশ – ভারত ) গভীর শ্রদ্বার সংগে স্মরন করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD