শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ০৫ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬; জিআর নং-২৭। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM