শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার হতাশা থেকে সিয়াম শেখ (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ১০টার দিকে উপজেলার বল্লবদী ইউনিয়নের ফুলবাড়িয়া (গোপিনগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শেখ স্থানীয় দুবাই প্রবাসী ওবায়দুর শেখের পুত্র এবং ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সিয়াম মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনার দিন সকালে পরিবারের অগোচরে সে আত্মহননের পথ বেছে নেয়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একটি কোমলমতি শিশুর এমন মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM