রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো প্রধান
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত ৩০ সে সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হামিদুল আলম সাজু। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাহাতাব হোসেন চৌধুরী।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ত্রি-বার্ষিক এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে রোববার (১ অক্টোবর) ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি রজব আলী ও রফিক আলী পাখি; সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ ও মো. গাজি; কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস ও সুলতানুল ইসলাম; দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. বাবু, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আযম। এছাড়া সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস ও সজিব আহম্মেদ। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম রফিক । নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৮৬৪ জন। এরমধ্যে ৩ হাজার ৭৮ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন শ্রমিকেরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM