রাজশাহী ব্যুরোঃ
গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামস্থ অভিযুক্ত মোঃ জিমেল শেখ ওরফে জিমু এর বসতবাড়ি শয়ন ঘর হতে রাত ০৯:৩০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিমেল শেখ ওরফে জিমু (২৯)। মোঃ জিমেল শেখ ওরফে জিমু রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের মোঃ জাহির উদ্দিনের পুত্র।
রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন ফোর্সসহ গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি রাত ০৮:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ফুলতলা ঘাট ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামস্থ অভিযুক্ত মোঃ জিমেল শেখ ওরফে জিমু এর বসতবাড়ির শয়ন ঘরে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন ফোর্সসহ গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ০৮:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৩০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিমেল শেখ ওরফে জিমু এর দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM