জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে র্যালি ও লিফলেট বিতরণ করেছে পাঁচবিবি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির মাধ্যমে ভোটারদের সঠিক নিয়মে ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে এ র্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, একাডেমি সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, পাঁচবিবি থানার এসআই মো. নুর-ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM