রাজশাহী ব্যুরো :
বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলা সমিতি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সিনিঃসহ সভাপতি সামসুল রহমান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সানাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন, মোঃ জসিম উদ্দিন দেওয়ান।
এসময় বক্তারা বলেন, দলিল লেখকদের সমস্যা সমাধানে ঐক্যের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। এ ঐক্য দিয়েই আমাদের দাবি আদায় করতে হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM