জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বেলা ১১ টায় জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ - পরিচালক
মোঃ মকছুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ওয়াজেদুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কম্পিউটার বেসিক এ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোষাক তৈরী এবং গবাদিপ্রাণি, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
এসময় যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবক-যুবতীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। তারুণ্যের শক্তিই দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে যুব সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং জেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM