রাজশাহী ব্যুরোঃ
দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান জনাব মোঃ মঈন উদ্দিন । গতকাল শনিবার ১০ জানুয়ারি / ২০২৬ নগরীর অলকার মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুব সিদ্দিকী ।
দুপুর বারোটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সংগঠনের সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট প্রদান করেন । এরপর গণনা শেষে মোট ৬০ ভোটের মধ্যে ৫৮ ভোট পান জনাব মোঃ মঈন উদ্দিন । এর মধ্যে একজন ভোটার ভোট প্রদান থেকে বিরত থাকেন এবং অন্যজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান জনাব মোঃ আব্দুস সবুর ১ ভোট পান । সারাদিনব্যাপী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM