রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৭ জন রয়েছেন।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি নদীর ধার এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আ: রহিম মামুন (৪২)। তিনি রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দলটির একজন সক্রিয় কর্মী। তার পিতার নাম মৃত আ: মজিদ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM