শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত মাওলানা শাহ্ সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) এর উরস শরীফ প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শুরু হয়েছে। উরস শনিবার থেকে শুরু হয়ে চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।
শুক্রবার দুপুরে উরস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হুদা, কর্মী গ্রুপের কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহীন।
উরস উপলক্ষে জাকের মঞ্জিল নান্দনিক সাজে সজ্জিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের জন্য ২০ কিলোমিটার এলাকা অনুষ্ঠান ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রবেশ পথ ও বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড, আল্লাহু আকবার খচিত পতাকা, জামে মসজিদসহ অন্যান্য স্থাপনায় নতুন রঙের প্রলেপ ও পর্যাপ্ত এলইডি বাতি স্থাপন করা হয়েছে।
নিরাপত্তার জন্য গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মূল এলাকার বাইরে বিশাল পার্কিং ব্যবস্থা করা হয়েছে।
ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতোই উরস চলাকালীন দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত অনুষ্ঠিত হবে। দয়াল নবী, সহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) সহ সকল নবী-রাসুল, উলিয়া-আউলিয়াদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM