বিনয় দেবনাথঃ
আমি প্রতীক্ষায় আছি হাজার বছর ধরে
হয়তোবা তুমিও অপেক্ষা করছ আরও পরে
আমার কোটি বছরের ভালবাসা পূন্জিভূত
শীতের কুয়াশামাখা ভোর যেন আবির্ভূত।
যখন দেখি অদ্ভুত প্রেম ভালোবাসায় সিক্ত
শীতের স্নিগ্ধতায় কুয়াশায় প্রেম যেন আসক্ত
মধুর স্বপ্ন মাখিয়ে আমি আনন্দে ভেসেগেছি
তোমার ঐ ভালবাসায় আমি প্রতীক্ষায় আছি।
শীতের সকালে ঘুম ভাঙ্গার পর মনে পড়ে শুধু
তোমার ঐ নীল রঙের শাড়ির আঁচল শূন্য বধূ
খোঁপায় গাঁদা ফুলের পাপড়িমাখা ফুলগুলো
তাই আমি অপেক্ষায় ভুলে যাবো না রঙধূলো।
পাখিরা যেমন নীড়ে ফিরে ঐ ভালবাসার টানে
ঠিক তেমনিই আমার মনপ্রাণ ধরে রাখব বরনে
এঁকেছিলাম প্রেমে ভালোবাসায় সিক্ত হয়েই বাঁচি
এ সেই "প্রেম অপেক্ষায়" আমি প্রতীক্ষায় আছি।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM