স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) মাগরিব নামাজ শেষে বি-কয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী চালক দল সাওরাইল ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা মহিলা দলের সভানেত্রী কাজী শারমিন আক্তার টুকটুকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা চালক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ, কালুখালী উপজেলা চালক দলের সভাপতি মো. মিলন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিচ মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিটু, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো. শহীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্কাচ আলী মোল্লা, সাওরাইল যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাওরাইল ইউনিয়ন চালকদলের সভাপতি মো. মোবায়দুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক আবু দাউদ। শ্রমিক দলের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি রেজাউল করিম (কারীম), সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন।
দোয়া মাহফিলে সাওরাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM