1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ দুই সন্ত্রাসী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ীতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা ও গাবলা গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে লিটু খান ও মো. আরিফ খান নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার ও একটি গুলি, একটি ওয়ান শুটার গানসহ সাত রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি ভর্তি মদের বোতল ও পাঁচটি খালি বোতল, দুটি হকিস্টিক এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে দুটি স্মার্টফোন এবং দুটি সাধারণ বাটন ফোন রয়েছে।

আটক লিটু খান বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত আকমল খানের সন্তান। অপরদিকে মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD