1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ নারী ও ১ যুবক গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ নারী ও ১ যুবক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: খালেদা বেগম (২৫), মোছা: নাছরিন খাতুন (২৬) এবং মো: শুভ @ সিজান (২০)। খালেদা মো: খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন মো: আজাহার আলীর মেয়ে। উভয় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। শুভ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মো: সাইরুল ইসলামের ছেলে।

গতকাল শনিবার (০৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপাড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় খালেদা বেগমকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩ গ্রাম), ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার পাশ্ববর্তী বসতবাড়িতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে নাছরিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতে ১৭ পুরিয়া ও আরও একটি পুটলিতে রাখা সর্বমোট সাড়ে ৬ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে দুপুর সোয়া ২ টায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অপর একটি টিম শাহমখদুম থানার সিটিহাট মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার নতুন ফুদকিপাড়ায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী শুভকে আটক করা হয়। আটককালে শুভর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD