রাজশাহী ব্যুরো:
আইন সুরক্ষা ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যদের মাঝে আজ শনিবার ৩/১/২০২৬ বিকাল ৪:৩০ মিনিটে চন্দ্রিমা থানার মোড়ে নিজস্ব অফিসে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ সোলাইমান । তিনি উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আইন সুরক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ও বিভাগীয় সভাপতি জনাব এম,এ, আরিফ কে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানান । এ সময় সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভাপতি মহোদয় তার বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, আইন সুরক্ষা ফাউন্ডেশন সমাজে আইনগত সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভাগীয় কমিটির সদস্যদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান বিভাগীয় কমিটির যে সকল সদস্য উপস্থিত তাদের নাম ও পদবী প্রকাশ করেন :-
১/ জনাব এম এ আরিফ - সভাপতি
২/ মোঃ রবিউল ইসলাম - সহ সভাপতি
৩/ মোঃ সোলাইমান - সাধারণ সম্পাদক
৪/ মোস্তাফিজুর রহমান লিটন - সহ সাধারণ সম্পাদক
৫/ মোঃ অকিউল ইসলাম পরশ - সাংগঠনিক সম্পাদক
৬/ মোঃ মুরাদ হোসেন - দপ্তর সম্পাদক
৭/ মোঃ আব্দুস সাত্তার - অর্থ সম্পাদক
৮/ মোঃ মোস্তাফিজুর রহমান রানা - পরিকল্পনা বিষয়ক সম্পাদক
৯/ মোঃ রাকিব হোসেন - প্রচার সম্পাদক
১০/ মোসা: মাহফুজা খাতুন - সহ অর্থ সম্পাদক
১১/ মোঃ সেলিম রেজা - সহ শিক্ষা সম্পাদক
১২/ রাশেদ আহমেদ - সহ তথ্য প্রযুক্তি সম্পাদক
১৩/ মোঃ সুজন আলি - নির্বাহী সদস্য
১৪/ শাহরিয়ার আহমেদ চমক - নির্বাহী সদস্য
অনুপস্থিত সদস্যদের নাম ও পদবী সভায় প্রকাশ করেন :-
১/ মোঃ রাকিবুল হক - তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ।
২/ ডা: মোঃ রানা মাহফুজুল হক - স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
৩/ মোঃ আব্দুস সাত্তার রানা - ক্রীড়া বিষয়ক সম্পাদক
৪/ মোসা : আশা খাতুন - সহ প্রচার সম্পাদক
৫/ মোঃ ওমর তারেক রিদু - নির্বাহী সদস্য
৬/ রিজিয়ান মাহমুদ - নির্বাহী সদস্য
৭/ মোসা : কাকলী - নির্বাহী সদস্য
উপস্থিত নতুন সদস্য হিসেবে যারা আবেদন করেছেন :-
১/ মোঃ মিজানুর রহমান
২/ মোঃ আপেল মাহমুদ
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিটির উপস্থিত সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM