1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা সীল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের। মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ।     বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মোবাশ্বের হোসেন ছাত্রদলে যোগদান ।       নড়াইলের নড়াগাতীতে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাবিতে গণভোট বিষয়ে মতবিনিময়।  রায়পুর উপজেলা মৎস্য অফিস ৬টি পদের মধ্যে ৫টিশূন্য পদ খালি চলছে একজন কর্মকর্তা দিয়ে। পাংশায় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার।

রুমিন ফারহানা, সাইফুল আলম, হাসান মামুনসহ বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম (নীরব), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ ৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

 

আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আবদুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।

 

রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুন—তিনজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা–১২ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিএনপি। পরে আরেক জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ওই আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুল আলম।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের বাড়ি পটুয়াখালী জেলায়। গলাচিপা-দশমিনা নিয়ে গঠিত পটুয়াখালী–৩ আসনটি যুগপৎ আন্দোলনের আরেক শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে দীর্ঘ দিন কার্যক্রম চালিয়ে আসা হাসান মামুনও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD