মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে শিবিরের সাবেক সভাপতি মটরসাইকেল দেশিয় অস্ত্র সহ আটক করেছে বিজিবি।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল দল চোরাচালান অভিযান পরিচালনা করে সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে মোঃ আতিক হাসান (২৫) শিবিরের সাবেক সভাপতি কে মটরসাইকেল অস্ত সহ আটক করে । আটককৃত আতিক হাসান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চান্দের বাড়ি এলাকার বজলার রহমানের ছেলে, আতিক হাসান পাটগ্রাম থানার পশ্চিম শাখার শিবিরের সাবেক সভাপতি ।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে বিজিবি’র বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযানে মটরসাইকেল অস্ত্রসহ ১ জনকে আটক করে মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন বিজিবি অস্ত্র মটরসাইকেল সহ একটি চোরাচালান এজহার লিখে ১ জনকে থানায় হস্তান্তর করেন পরবর্তীতে আইনানুগ ভাবে জেল হাজতে প্রেরণ করা হবে ।
পাটগ্রাম উপজেলা শাখার শিবিরের সভাপতি খোরশেদ আলম বলেন ২০২২ সালে দলের প্রতি মনোযোগী না থাকায় তাকে বহিষ্কার করা হয় এ ঘটনায় তার দায়ভার দল গ্রহণ করবে না সেটা তার ব্যক্তিগত বেপার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM