ফরিদপুর পন্ড হল নগর বাউল খ্যাত জেমস এর সংগীত অনুষ্ঠান এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
জানা গেছে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি দুই দিনব্যাপী বিভিন্ন বিভিন্ন কর্মসূচির আয়োজন চলে। এর অংশ হিসেবে গতকাল সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে রেফেল ড্র এরপরে জেমসের অনুষ্ঠান হবার কথা ছিল।
তবে এই অনুষ্ঠানটি কেন্দ্র করে সাধারণ দর্শকদের প্রচন্ড আকর্ষণ ছিল। আর তাই জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট পাটকেল নিক্ষেপ করে অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করে। যে কারণে একাধিকবার অনুষ্ঠান বন্ধ হবার মত ঘটনা ঘটে।
পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়।
রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, “জেমসের অনুষ্ঠানটি সাকসেস করার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু কেন কি কারণে কারা হামলা করল- বুঝতে পারলাম না। আমাদের জিলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে।”
তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।”
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।
শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা বর্ণাঢ্য এ আয়োজন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM