
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম(২৫)নামে এক যুবকসহ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আরও ৩ জনকে কাচারি বাজার নামক স্থান থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।বুধবার(২৪ ডিসেম্বর)বিকালে রংপুর-নীলফামারীর মহাসড়কের কিশোরগঞ্জ ফুট ভিলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকেসহ মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৩জনকে কাচারি বাজার নামক স্থানে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন পেয়ারুল ইসলাম(২৫) কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব এলাকার বাসিন্দা মোখলেছার রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, মোবাইল কোর্ট পরিচালনা করে কিশোরগঞ্জ থানার ফুট ভিলেজ এলাকাস্থ এ অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার কাছ থেকে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আরও তিনকে মোবাইল কোর্ট পরিচালনা করে কাচারি বাজার থেকে তাদেরকেও আটক করা হয়।
এবিষয়ে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান,নিতাই কাচারি বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে আরোও ৩ জনসহ রংপুর-নীলফামারী মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেয়ারুল নামে এক যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।