
মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরীককে পুশ-ইন করেছে ভারতীয় বর্ডার সিকউরিটি ফোর্স (বিএসএফ)।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এদের মাঝে তিনজন পুরুষ ও ৬ জন নারী। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবেরখাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে চলে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হয়।
আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী পুরুষ মিলে ৯ জন ছিলেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ভারতীয় নাগরীকদের পুশ-ইনের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে যথাযথভাবে ফেরত পাঠানো হবে।