
মিতা খাতুন প্রতিনিধি:
লাইসেন্সবিহীনভাবে বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদনের অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকায় অবস্থিত বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জানা গেছে, সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার হান্নান বেপারীর ছেলে আরাফাত হোসেন বিজয় (১৯) বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই ওই কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যালের বোতল, জার ও প্যাকেট পাওয়া গেলেও কোনো প্রশিক্ষিত বা কারিগরি ডিগ্রি সম্পন্ন কর্মীকে সেখানে পাওয়া যায়নি। এছাড়া উৎপাদিত টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ অনুযায়ী বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক আরাফাত হোসেন বিজয়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন,
“লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সদরপুর উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।