রাজশাহী ব্যুরোঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী ও রাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।
অন্যদিকে রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহীর রাজনৈতিক দল ও সাধারণ জনতার সঙ্গে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস থেকে একই স্থানে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দেন। সেখানে টায়ার, কাট ও বাঁশ পুুড়িয়ে ভারতীয় আধিপত্য বিরোধী স্লোগান দিতে থাকেন।পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আগে থেকেই ভাঙা পরিত্যক্ত অফিস ভেঙে গুঁড়িয়ে ফেলা হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM