নার্গিস আক্তার
নয় মাস যুদ্ধ করে এলো
লাল সবুজের নিশান
সাত সমুদ্র রক্তের নদী
বয়ে এল স্বাধীন।
আমার দেশের বীর সেনারা
জীবন দিল মাটি
শত্রুর সঙ্গে যুদ্ধ করে
মাটি করলো খাঁটি।
শত শত মায়ের পুত্র
হারা রক্তের ঋণে
টুটে এনেছে এই স্বাধীন
নেইতো আর পরাধীন।
লাল সবুজের মানচিত্র খানি
শহীদ রক্তের স্মৃতি
আকাশে বাতাসে ভেসে বেড়ায়
বিজয় নিশান প্রীতি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM