স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
সাভারের ইমান্দিপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার পৌরসভার মহিলা দলের বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের খোঁজখবর নিতে তিনি রবিবার ঘটনাস্থলে যান।
পরিদর্শনকালে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে তানিয়া ইয়াসমিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই দুর্যোগপূর্ণ সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ
সাভার পৌরসভার মহিলা দলের সদস্য কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
তানিয়া ইয়াসমিন,এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় মানুষের পাশে থাকবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে লন্ডন প্রবাসী তুহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১১টি রুম ও ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM