
রাজশাহী ব্যুরোঃ
গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন চক ছাতারি গ্রামস্থ অভিযুক্ত মোঃ হাফিজুল ইসলামের নিজ বসতবাড়ির শয়নকক্ষের সামনের আঙ্গিনা হতে রাত ০৯:৪৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ হাফিজুল ইসলাম (৪০)। সে রাজশাহী জেলার বাঘা থানাধীন চক ছাতারি গ্রামের মোঃ রহিম উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক ফোর্সসহ গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ০৮.৩০ টায় বাঘা বাসস্ট্যান্ড ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন চক ছাতারি গ্রামস্থ অভিযুক্ত মোঃ হাফিজুল ইসলামের নিজ বসতবাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক ফোর্সসহ গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ০৯:৪৫ টায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ হাফিজুল ইসলামকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ হাফিজুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।