মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার বিকেল ৩টায় পত্নীতলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ রিজওয়ান হোসেন,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ। তিনি তাঁর বক্তব্যে প্রেসক্লাবের দায়িত্বশীল ভূমিকা, সাংবাদিকতার নৈতিকতা, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ; সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সাংবাদিকদের অবস্থান সবসময় দৃঢ় হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। তিনি সংগঠনের সদস্যদের মধ্যে সুসম্পর্ক, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং জেলা ও উপজেলা শাখার মধ্যে সমন্বিত প্রচেষ্টার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, “একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে সবার পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”
এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকতার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM