কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা এক রোগীর জীবন রক্ষায় দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করে সফলভাবে চিকিৎসা দেয়ায় প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে রোগীকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম জানান, রাত সাড়ে ১১ দিকে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্যর ফোন কলে তিনি ঘটনাটি জানতে পারেন। সে সময় তিনি খুলনা থেকে হাসপাতালে ফেরার পথে ছিলেন।
ডাঃ. রেজাউল করিম আরও বলেন, “রোগীর স্বজনদের বর্ণনা শোনার পর বুঝতে পারি-এটি বিষাক্ত সাপের কামড় হতে পারে। তাই ফোনেই ডাঃ. সুজিতকে অ্যান্টিভেনম প্রস্তুত রাখা ও প্রটোকল অনুযায়ী চিকিৎসা শুরু করার নির্দেশ দিই।
এরপর রোগী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাঃ সুজিত কুমার বৈদ্য দ্রুত রোগীর অবস্থা মূল্যায়ন করে ১০ ভায়াল অ্যান্টিভেনম প্রয়োগ শুরু করেন। রাত ২টার দিকে ডাঃ. রেজাউল করিম হাসপাতাল পৌঁছে জরুরি বিভাগে রোগীর অবস্থার উন্নতি লক্ষ্য করেন।
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে অ্যান্টিভেনম দেওয়ার পর রোগী ভালোভাবে রেসপন্স করে। কয়রার মতো দুর্গম এলাকায় এমন জরুরি মুহূর্তে রোগীকে সুস্থ করে তোলা আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক।”
হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারাতে রোগীর জটিলতা এড়ানো সম্ভবপর হয়েছে। বর্তমানে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। কর্তব্যরত ডাক্তারদের এহেন ভূমিকায় এলাকায় প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM