দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীকে মারধর করার ঘটনায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুল ইসলামের পদ বহিষ্কার এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এই মানববন্ধন করা হয়।
দুপুরে উপজেলার চকদেওতৈর দাখিল মাদ্রাসার সামনের সড়কে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার দ্বারা সাধারণ মানুষ হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে আবেদুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ইউপির শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং এলাকাবাসীর নিরাপত্তা দেওয়ার দাবিও জানান।
তারা বলেন, বুধবার সন্ধ্যায় চকদেওতৈর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানকে কেন্দ্র করে আলোচনার এক পর্যায়ে আবেদুল ইসলাম কয়েকজনকে মারধর করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM