চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের, বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদী চেয়ারম্যানের ঘাট থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার(০১অক্টোবর) আনুমানিক দুপুর ১ টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে, একজন অজ্ঞাত মহিলার মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থায়ী লোকজন গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়। তবে মৃতদেহ টি কেউ শনাক্ত করতে পারেনি।ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন স্থান হইতে মৃতদেহ টি নদীর স্রোতে ভেসে এসেছে।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান,এই বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM