রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মোঃ বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মোঃ আকসেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলীর তত্ত্বাবধানে এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম কৈপুকুরিয়া এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি হচ্ছে।
খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ২ জন পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মিলি লিটার বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM